বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

২ কোম্পানির পর্ষদ সভা কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটির পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত-অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
ঢাকা ডাইং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকেলে ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকেলে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের প্রথম, ৩০ জুন ২০২৪ তারিখের দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও, সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *