৩৪ কোম্পানির বোর্ড সভা ঘোষণা, আসছে ডিভিডেন্ডের সিদ্ধান্ত
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৩৪টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো- ক্রাউন সিমেন্ট, আমান ফিড, আমান কটন, কেডিএস এক্সেসরিজ, শ্যামপুর সুগার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, অগ্নী সিস্টেমস, ন্যাশনাল পলিমার, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার, এডিএন টেলিকম, তসরিফা ইন্ডাস্ট্রিক, আনলিমা ইয়ার্ন, জাহিন স্পিনিং, এস্কোয়ার নিট কম্পোজিট, একমি ল্যাবরেটরিজ, সোনালী পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, রেনউইক যজ্ঞেশ্বর, আইসিবি, ইউনিলিভার কনজুমার কেয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, এনসিসি ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, সিনোবাংলা, এমজেএল বিডি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল এবং এশিয়াটিক ল্যাবরেটজি।
কোম্পানিগুলোর মধ্যে ক্রাউন সিমেন্ট, আমান ফিড, আমান কটন, কেডিএস এক্সেসরিজ, শ্যামপুর সুগার, দেশবন্ধু পলিমার, অগ্নী সিস্টেমস, ন্যাশনাল পলিমার, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার, এডিএন টেলিকম, তসরিফা ইন্ডাস্ট্রিক, আনলিমা ইয়ার্ন, জাহিন স্পিনিং, এস্কোয়ার নিট কম্পোজিট, একমি ল্যাবরেটরিজ, সোনালী পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, রেনউইক যজ্ঞেশ্বর, আইসিবি, লিগ্যাসি ফুটওয়্যার, সিনোবাংলা, এমজেএল বিডি, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল এবং এশিয়াটিক ল্যাবরেটজি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে মিরাকেল ইন্ডাস্ট্রিজ।
অপরদিকে, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ইউনিলিভার কনজুমার কেয়ার এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিক অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—
২৫ অক্টোবর (রোববার)
মিরাকেল ইন্ডাস্ট্রিজ— দুপুর ২:৩০ টায়
২৬ অক্টোবর (সোমবার)
ক্রাউন সিমেন্ট— বিকাল ৩:০০ টায়
কেডিএস এক্সেসরিজ— বিকাল ৩:০০ টায়
প্রাইম লাইফ ইন্স্যুরেন্স— বিকাল ৩:৩০ টায়
সোনলী পেপার— বিকাল ৩:৩০ টায়
একমি ল্যাবরেটরিজ— বিকাল ৪:০০ টায়
তসরিফা ইন্ডাস্ট্রিজ— বিকাল ৪:৩০ টায়
২৭ জুলাই (মঙ্গলবার)
শ্যামপুর সুগার— দুপুর ২:৩০ টায়
এডিএন টেলিকম— বিকাল ৩:০০ টায়
জাহিন স্পিনিং— বিকাল ৩:০০ টায়
এনসিসি ব্যাংক— বিকাল ৩:০০ টায়
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স— বিকাল ৩:০০ টায়
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স— বিকাল ৩:৩০ টায়
আমান ফিড— বিকাল ৪:০০ টায়
আমান কটন— বিকাল ৪:৩০ টায়
তমিজউদ্দিন টেক্সটাইল— বিকাল ৫:০০ টায়
এমজেএল বিডি— সন্ধ্যা ৬:০০ টায়মানচিত্র দেখুন
ন্যাশনাল পলিমার— সন্ধ্যা ৭:০০ টায়
২৮ অক্টোবর (বুধবার)
রেনউইক জজ্ঞেশ্বর— দুপুর ২:৩০ টায়
সিনোবাংলা— দিুপুর ২:৩০ টায়
দেশবন্ধু পলিমার— বিকাল ৩:০০ টায়
ওয়ান ব্যাংক— বিকাল ৩:০০ টায়
সায়হাম কটন— বিকাল ৩:০০ টায়
এস্কোয়ার নিট কম্পোজিট— বিকাল ৩:০০ টায়
অগ্নী সিস্টেমস— বিকাল ৩:৩০ টায়
সায়হাম টেক্সটাইল— বিকাল ৪:০০ টায়
ফার কেমিক্যাল— বিকাল ৪:৩০ টায়
আইসিবি— বিকাল ৫:০০ টায়
২৯ অক্টোবর (বৃহস্পতিবার)
আনলিমা ইয়ার্ন— বিকাল ৩:০০ টায়
কনফিডেন্স সিমেন্ট— বিকাল ৩:০০ টায়
ড্যাফোডিল কম্পিউটার : বিকাল ৩:৩০ টায়
লিগ্যাসি ফুটওয়্যার— বিকাল ৩:৩০ টায়
ইউনিলিভার কনজুমার— বিকাল ৫:০০ টায়
৩১ অক্টোবর (শনিবার)
এশিয়াটিক ল্যাবরেটজি— বিকাল ৫:০০ টায়
