৩ কোম্পানি আগামীকাল (মঙ্গলবার) স্পট মার্কেটে যাচ্ছে
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আগামীকাল (মঙ্গলবার) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- ডোরিন পাওয়ার, দ্য পেনিনসুলা চিটাগাং এবং আরএন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামীকাল থেকে শুরু হওয়া কোম্পানিগুলোর স্পট মার্কেট লেনদেন শেষ হবে বুধবার। তবে আরএন স্পিনিং যেহেতু জেড ক্যাটাগরির অন্তর্গত, তাই বৃহস্পতিবার কোম্পানিটির স্পট মার্কেট ট্রেডিং শেষ হবে।
এদিকে, ডোরেন পাওয়ার এবং পেনিনসুলা চট্টগ্রামের রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৯ নভেম্বর বৃহস্পতিবার। তবে আরএন স্পিনিংয়ের রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ১২ নভেম্বর রবিবার।
প্রসঙ্গত, রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলো লেনদেনের জন্য বন্ধ থাকবে।
