৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার প্রেস.কম : আগামীকাল ২২ জুলাই, ২০২৫ তারিখ মঙ্গলবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ জুলাই, ২০২৫ তারিখ (বুধবার)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই, ২০২৫ তারিখ (বৃহস্পতিবার)।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে নিটল ইন্স্যুরেন্স
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
