রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

৭ কোম্পানির বোর্ড সভা, আসছে আর্থিক প্রতিবেদন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রাউন সিমেন্ট পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভাও একই দিন ২৬ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

শ্যামপুর সুগার মিলস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর, ২০২৬ দুপুর ২টা ৩০ মিনিটে। আমান ফিড পিএলসির বোর্ড সভা ২৭ অক্টোবর, ২০২৬ বিকাল ৪টায় এবং আমান কটন ফাইব্রাস পিএলসির বোর্ড সভা একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

দেশবন্ধু পলিমার লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়।

এই ছয় কোম্পানির সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৯(১) ধারা অনুযায়ী কোম্পানিগুলো এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টা ৩০ মিনিটে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (কিউ৩) অনিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

প্রবিধানমালার ১৬(১) ধারা অনুযায়ী কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *