৮ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে ২৪ নভেম্বর থেকে লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৪ নভেম্বর, মঙ্গলবার থেকে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।
কোম্পানিগুলো হচ্ছে- অরিয়ন ফার্মা, ওআইমেক্স ইলেকট্রোডস, জুট স্পিনার্স, গ্লোবাল হেভি কেমিক্যালস, গোল্ডেন সন, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যালস ও জে এম আই হসপিটাল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে অরিয়ন ফার্মা, ওআইমেক্স ইলেকট্রোডস, জুট স্পিনার্স, গ্লোবাল হেভি কেমিক্যালস, গোল্ডেন সন জেড ক্যাটাগরির শেয়ার হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২৬ নভেম্বর, বৃহস্পতিবার। এই কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।
