বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ৩৫টি কোম্পানির ২১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০১ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটি ৬ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের ৩ লাখ ৪২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ১ কোটি ৯২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ১৬ লাখ ৩৪ হাজার টাকা, ই-জেনারেশনের ৮৯ লাখ ৬৮ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৮৮ লাখ ৫৫ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৭২ লাখ ৮৭ হাজার, লাভেলো আইসক্রিমের ৬৫ লাখ ৪৮ হাজার এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ৬৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *