শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এজিএমে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে রোববার (৩১ মার্চ) কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসান চৌধুরী। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ও শেয়ারহোল্ডাররা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য চেয়ারম্যান কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রতি তার কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিসেবা এবং ব্যবসায়িক পরিচালন নিশ্চিত করতে বাড়ি থেকে কাজের সামঞ্জস্য করার যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রীন ডেল্টা পরিবারের সদস্যদেরও অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সব শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বয়ংক্রিয় গ্রাহক পরিসেবা, সর্বাঙ্গীণ ডিজিটালাইজড সল্যুশন, বীমা সংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও সফলভাবে সম্পাদনের সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির এ চৌধুরী, শেয়ারহোল্ডারদের ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *