বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৩৭ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৩৭ কোটি ৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৯০টি লেনদেনে ৯৬ লাখ ২ হাজার ৩৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির, যার পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৭ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি ৪ কোটি ৪১ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংক পিএলসি ১ কোটি ৬৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *