বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেন বাড়লেও প্রধান সূচক কমেছে ৭৭ পয়েন্ট

সপ্তাহের শেষ কর্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২২ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা।

আজ দিনে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ৩৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানি অপরিবর্তিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *