রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

আড়াই ঘণ্টায় লেনদেন ৩১১ কোটি টাকা

তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩১১ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৭১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৮১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৪২ ও ১৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ কোম্পানির শেয়ার এর দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *