মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচকের পতন, দেড় ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা শেষে বেলা ১১টা ৩৪ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৫ কমে ৫ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে।

 

 

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৪৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৮৬ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ০৫৬ পয়েন্টে।

 

 

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ১৬৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭২ টির শেয়ারদর বেড়েছে, ১৩৩টির কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *