আর্থিক প্রতিবেদন প্রকাশে ৬ কোম্পানির বোর্ড সভা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা ডেকেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এর মধ্যে দুটি কোম্পানি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ১৬(১) ও ১৯(১) বিধি অনুযায়ী কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।
৮ নভেম্বর: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
১০ নভেম্বর: অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এতে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
১১ নভেম্বর: বিএসআরএম স্টিলস লিমিটেডের বোর্ড সভা বিকেল ৪টায়। একই দিন মেঘনা পেট্রোলিয়াম পিএলসি এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম লিমিটেড) বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। তিন কোম্পানির সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
১২ নভেম্বর: জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এতে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
