রবিবার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হয়েছে ফু ওয়াং সিরামিকের
দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস আটকে থাকার পর, সিরামিক সেক্টরের একটি কোম্পানি ফু ওয়াং সিরামিক কয়েকদিন ফ্লোর প্রাইসের উপরে লেনদেনের পর ফ্লোরে ফিরেছে। কিন্তু ১৩ কার্যদিবস পর আবারও ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হতে দেখা যায় এই কোম্পানির শেয়ার। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ফু ওয়াং সিরামিকসের শেয়ার আজ ২০ পয়সা বা ১.১ ৫শতাংশ বেড়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ৪০ পয়সা। আজ ফ্লোর প্রাইস ভেঙে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়।
গত তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৬ পয়সা। আলোচনার সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৯০ লত্পব১য়সা।
