ছুটির পর রোববার খুলছে ব্যাংক ও পুঁজিবাজার
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (২৪ অক্টোবর)।
আগামীকাল রোববার থেকে আগের নিয়মে লেনদেন চলবে ব্যাংক ও পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে দুর্গাপূজা
উপলক্ষ্যে গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পরযন্ত টানা পাঁচ দিন বন্ধ ছিল দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার।
গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটিতে ছিল ব্যাংক ও পুঁজিবাজার।
