মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
আজকের সংবাদ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। কার্যভার গ্রহণের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। কার্যভার গ্রহণের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুসারে মীর নাদিয়া নিভিনকে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *