শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

আইএফআইসি ব্যাংক পিএলসি’র লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ২.৫ শতাংশ বোনাস শেয়ার ও ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সালমান এফ রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ.আর.এম. নজমুস্ সাকিব, এ্যাডভোকেট রাবেয়া জামালী, সুধাংশু শেখর বিশ্বাস, কামরুন নাহার আহমেদ, মোঃ জাফর ইকবাল, মোঃ গোলাম মোস্তাফা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাহ আলম সারওয়ার, প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মন্ডল এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক।

সভায় ব্যাংকের চেয়ারম্যান আর্থিক বিবরনীর ওপর বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *