বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ইস্টার্ন লুব্রিকেন্টসের আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।

সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিলো ৩ টাকা ৬১ পয়সা।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৩৯ পয়সা। গতবছর একই সময়ে ৮ টাকা ৯৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৪ টাকা ৪০ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *