বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে।
সূত্র মতে, সোমবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭৩ পয়েন্টে।
এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৪২ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৫০ কোম্পানির। বাকি ১৮৪ কোম্পানিরশেয়ারের দাম আজ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *