বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেনের সেরায় ৩ কোম্পানি

গেল সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) দেশের উভয় পুঁজিবাজার স্টকএক্সচেঞ্জে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৩ কোম্পানির শেয়ার। যার ফলে ওই ৩ কোম্পানি উভয় বাজারের টার্নওভার বা লেনদেন তালিকায় সেরা স্থানে অবস্থান করেছে। কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে দেশের প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার প্রথম স্থানে অবস্থান করেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকায় কোম্পানিটি প্রথম স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ২১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইর টার্নওভার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে ওরিয়ন ফার্মা। ডিএসইতে কোম্পানিটির ২২ কোটি ৬৭ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর পুঁজিবাজার সিএসইর টার্নওভার তালিকায় কোম্পানিটি সপ্তম স্থানে অবস্থান করেছে। সিএসইতে কোম্পানিটির ৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইর টার্নওভার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করেছে ফু-ওয়াং সিরামিক। ডিএসইতে কোম্পানিটির ১৬ কোটি ৮৮ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর পুঁজিবাজার সিএসইর টার্নওভার তালিকায় কোম্পানিটি ষষ্ঠ স্থানে অবস্থান করেছে। সিএসইতে কোম্পানিটির ৪ কোটি ০৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *