বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২১ অক্টোবর) লাভেলো আইসক্রিমের ৩৪ কোটি ১৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অগ্নি সিস্টেমসের আজ ১৬ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *