বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১৫৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রবিবার (১২ মে) জিকিউ বলপেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আরামিট লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, জুট স্পিনার্স, স্যালভো ক্যামিকেল, প্রাইম ব্যাংক, হামি ইন্ডাস্ট্রিজ,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *