সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১৩ খাত
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে পাট খাত। এই খাতের দর ৪.৯০ শতাংশ কমেছে। এদিকে লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৩০ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং সেবা ও আবাসন খাতের দর ১.৭৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- আইটি খাতে ১.৬৮ শতাংশ, আর্থিক খাতের দর ১.৫৭, ওষুধ ও রসায়ন খাতের দর ১.৪২, সিমেন্ট খাতের দর ১.০২, কাগজ ও প্রকাশনা খাতে ০.৫০, বিবিধ খাতে ০.২৫, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.১৮ শতাংশ, টেক্সটাইল খাতে ০.১০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.০৬ শতাংশ এবং প্রকৌশল খাতে দর ০.০৩ শতাংশ কমেছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮টি খাতের। সপ্তাহজুড়ে মার্কেট রিটার্ন বেড়েছে ০.৫৯ শতাংশ।
