সাপ্তাহিক রিটার্নে ৮ খাতের দর বেড়েছে
তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতের। এই খাতের দর বেড়েছে ৩.৪১ শতাংশ। এদিকে টেলিকমিউনিকেশনে ১.৩৯ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ১.০৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও অন্যান্য খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে ১.০৭, মিউচুয়াল ফান্ড খাতে ০.৮৯, ভ্রমণ ও অবকাশ খাতের দর ০.৫৯, কর্পোরেশন বন্ডে ০.৩৫ এবং সিরামিক খাতে ০.২২ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৮টি খাতের দর বাড়লেও কমেছে ১৩ খাতের দর। সপ্তাহজুড়ে মার্কেট রিটার্ন বেড়েছে ০.৫৯ শতাংশ।
