সাপ্তাহিক ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৪৪ টাকা ৯৮ পয়সা।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।
এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ পয়সা, যা গত বছর একই সময়ে ৯ পয়সা ছিল।
এইচ আর টেক্সটাইল লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৬১ পয়সা।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার আয় থেকে লোকসানে নেমেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৫৩ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৯৬ পয়সা।
এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ০.০২ টাকা (নেগেটিভ)।
ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লাভ থেকে লোকসানে জড়িয়েছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪৬ পয়সা।
