বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা

গেল সপ্তাহে (২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০টি খাতে। দর বৃদ্ধি পাওয়ায় এ ১০ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ৮টি খাতে এবং বাকী ২টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১ দশমিক ৭০ শতাংশ দর বেড়েছে। সাপ্তাহিক রিটার্নে মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৫০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এছাড়া আলোচ্য সপ্তাহে দর জীবন বিমা খাতে ১ দশমিক ৪০ শতাংশ, সাধারন বিমা খাতে ১ দশমিক ১০ শতাংশ, আইটি খাতে ০ দশমিক ৯০ শতাংশ, বিবিধ ও সিমেন্ট খাতে ০ দশমিক ৬০ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ৩০ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও প্রকৌশল খাতে ০ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে অপরিবর্তিত যোগাযোগ খাত এবং সিরামিক খাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *