বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

গেল সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬ দশমিক ৭০ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঔষধ ও রসায়ন খাতে ১৫ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচুয়াল ফান্ড খাতে ১১ দশমিক ৮০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারন বিমা খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, বস্ত্র খাতে ৭ দশমিক ১০ শতাংশ, খাদ্য খাতে ৬ দশমিক ৯০ শতাংশ, জীবন বিমা খাতে ৫ দশমিক ৩০ শতাংশ, কাগজ খাতে ৫ শতাংশ, ভ্রমণ খাতে ৪ দশমিক ৯০ শতাংশ, বিবিধ খাতে ৩ দশমিক ২০ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও ব্যাংক খাতে ৩ শতাংশ, সিরামিক ও আইটি খাতে ২ দশমিক ৪০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৬০ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ১০ শতাংশ, পাট খাতে ০ দশমিক ৭০ শতাংশ, আর্থিক খাতে ০ দশমিক ৬০ শতাংশ, ট্যানারি খাতে ০ দশমিক ৪০ শতাংশ এবং যোগাযোগ খাতে ০ দশমিক ০ শতাংশ লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *