বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ মে) ডিএসইতে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ১১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুডওয়্যার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। পাশাপাশি টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সেরও শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইসিবি, রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *