সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

তিন কোম্পানির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২৮৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতনের তালিকায় রয়েছে তিনটি কোম্পানি। বুধবার (২৯ মে) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, অ্যাডভেন্ট ফার্মা এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

সূত্র মতে, আজ কোম্পানিগুলোর শেয়ারদর ৩ শতাংশ করে কমেছে।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগাসি ফুটওয়ার লিমিটেড, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কোহিনূর ক্যামিকেলস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুডস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *