বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ মে) ডিএসইতে গ্লোবাল হেভির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, লিন্ডে বাংলাদেশ, আইএফআইসি ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *