শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ মে) আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিচ হ্যাচারি আজ ১০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *