বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৭ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারি, শমরিতা হসপিটাল, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, রূপালী লাইফ ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ৯ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ শমরিতা হসপিটাল ৩ কোটি ৮৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের। আজ কোম্পানিটির ২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৩ লাখ ৯৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৭৯ লাখ ২০ হাজার টাকার এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৪২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *