শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

তাকাফুল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৪৭ পয়সার চেয়ে সামান্য কম। তবে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো পার শেয়ার) দাঁড়িয়েছে ২ টাকা ১৩ পয়সা, যেখানে আগের বছর তা ছিল মাইনাস ৬১ পয়সা—যা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে। এজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *