বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

ডিএসইতে দেড় ঘণ্টায় ৩৩৫ কোটি টাকা লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৩৩৫ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৯ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৫ ও ‘ডিএস৩০ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৯ ও ২১৯০ পয়েন্টে অবস্থান করেছে।

এসময় ডিএসইতে ৩৩৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *