রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

লভ্যাংশ বাতিল রিং শাইনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের ২০১৯-২০ হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদিত হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য বছরের জন্য রিং শাইন ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটি লোকসানের পরেও লভ্যাংশ ঘোষণা করায় ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে।

গত ২০ জুন রিং শাইনের এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ২০১৯-২০ হিসাববছরের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়।এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে। এর ফলে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *