বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

সূচক বৃদ্ধির ফলে লেনদেন বেড়েছে শেয়ারাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ০.৩০ টাকায়।

সূত্র জানায়, বুধবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ২ দশমিক ১৪ পয়েন্ট। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬,২৯৩ পয়েন্টে।

এছাড়া ডিএসইএস সূচকে ০.০৭ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচকে ১.০৩ পয়েন্ট যুক্ত হয়েছে।

ডিএসইতে আজ মোট ৪১৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৭৩টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বাকি ৭৪টি কোম্পানির শেয়ার দর আজ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *