বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ পেলো ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সাধারনত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই। একই কারণে সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। গত ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কারখানা পরিদর্শনে গেলে বন্ধ পায় ডিএসই।
সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২ টাকা ৯৯ পয়সা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ৬ টাকা ০৮ টাকা বা ২০৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *