বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৪ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির আজ ২৫ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার।

১৮ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার, ফরচুন সুজ, ইজেনারেশন, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাবরেটিরজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *