শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেন বেড়েছে ইতিবাচক’পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে ইতিবাচক পুঁজিবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১২০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির, বিপরীতে ১৯১ কোম্পানির দর কমেছে। আর ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *