বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ১৬ পয়সা।
