ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৬১ পয়সা।
