সোমবার, জুলাই ২০, ২০২৬
আজকের সংবাদ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি অনিবার্য কারণবশত ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্যাংকটির ৩১তম বার্ষিক সাধারণ সভা। তবে অনিবার্য কারণে নির্ধারিত তারিখে এজিএম অনুষ্ঠিত হবে না।
ব্যাংকটি জানিয়েছে, পুনর্নির্ধারিত এজিএমের তারিখ, সময় ও ভেন্যু পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে ২০২৬ ব্যাংকটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *