বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (৪ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের ৪৭ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অগ্নি সিস্টেমসের আজ ২১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ২৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইবনে সিনা।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, সি পার্ল, মিডল্যান্ড ব্যাংক, এমজেএল বিডি, বঙ্গজ, শাহজিবাজার পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *