সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ (০৯ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৪টি হলো- কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ ও এলআরগ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১।
প্রতিষ্ঠান ৪টির মধ্যে কনফিডেন্স সিমেন্ট ও ইস্টার্ন হাউজিং ৩০ জুন. ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
অন্যদিকে, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং এলআরগ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১ অর্থবছরের এপ্রিল-জুন সময়ের তৃতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *