সূচক ও লেনদেনের উত্থানের মাধ্যমে ঈদের ছুটিতে শেয়ারবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এরই মধ্য দিয়ে পাঁচ দিনের ঈদের ছুটিতে শেয়ারবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮ টির, দর কমেছে ৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০০টির। ডিএসইতে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে১৩১ কোটি ২৭ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০১ পয়েন্টে। সিএসইতে ১৯৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১ টির দর বেড়েছে, কমেছে ৪২ টির এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
