বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৬৬ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার, রেনেটো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং দ্যা ইবনে সিনা ফার্মা। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৯ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ইউনিভার কনজিউমারের ৪৩ কোটি ৫৩ লঅখ ৮৭ হাজার, রেনেটা লিমিটেডের ২৬ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৪ কোটি ৩৩ লাখ ১৩ হাজার এবং দ্যা ইবনে সিনা ফার্মার ১৩ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মার ৫ কোটি ১৩ লাখ ৩৬ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৪ কোটি ২৫ লাখ ৬৭ হাজার, রেনউইক যজ্ঞেস্বরের ২ কোটি ৯২ হাজার এবং বাটা সু’য়ের ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *