রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মুনাফায় সোনালী পেপার

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে ১৭ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৫ টাকা ৪০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ২১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *