বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
ব্যাংক

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ড নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হওয়ার শর্তে বোর্ড তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির পরিচালনা বোর্ড মো. মাহমুদুল হককে বোর্ড চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। এই সিদ্ধান্ত ২৯ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। পর্ষদের এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা কাঠামোয় নতুন নেতৃত্ব যুক্ত হলো।
প্রসঙ্গত, মো. মাহমুদুল হক ব্যাংকটির একজন স্পন্সর পরিচালক। ব্যাংকটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি চট্টগ্রামের একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যবসা-বাণিজ্যে তাঁর প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমদানি-রপ্তানি, বিদ্যুৎ, আবাসন ও বস্ত্র খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি আনলিমা টেক্সটাইল, প্রিসিশন এনার্জি, আনলিমা এনার্জি, আনলিমা পেট্রোলিয়ামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *