রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
ব্যাংক

ব্যাংকিং খাতের চারটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের বিনিয়োগের সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের চারটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

বুধবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত ব্যাঙ্কের নাম হবে (ডিজি১০ ব্যাংক পিএলসি) DG10 Bank Plc। এর স্পনসর বা প্রবর্তকদের মধ্যে রয়েছে – সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১২.৫ মিলিয়ন টাকা দেবে মিডল্যান্ড, ট্রাস্ট, ডাচ-বাংলা ও প্রাইম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের আবেদন আগামীকাল ১৭ আগস্ট শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *