সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় ২৫৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ২৫৩ কোটি টাকা। গত কার্যদিবসের একই সময়ে ২৫৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ০১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৫২ ও ২০৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *